News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২৭ জানুয়ারি ২০২৬

ভৈরবে ঢাকা মেইল-২ লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন বন্ধ

ভৈরবে ঢাকা মেইল-২ লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন বন্ধ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা মেইল-২ (ডাউন)-এর একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ১৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ১৫০ মিটার দূরে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর ইঞ্জিনের চতুর্থ কোচ লাইনচ্যুত হয়। ফলে স্টেশনের উভয় লাইন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল রাত ৩টা থেকে বন্ধ রয়েছে। সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন এলেও এখনও উদ্ধার কাজ শুরু হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়