কোথায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি
ছবি: সংগৃহীত
আর চার দিন পরই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১২টি দেশ ও অঞ্চল থেকে টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সাথে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট সম্প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, ডিজিটাল প্ল্যাটফর্মে মোট ১৬টি ফিডের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে ৯টি ভাষায়—ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে যাচ্ছে বাংলাদেশ: শান্ত
৬৩টি প্রতিষ্ঠানের সম্প্রচার স্বত্ব
এবারের চ্যাম্পিয়নস ট্রফির সম্প্রচার স্বত্ব পেয়েছে মোট ৬৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে—
টিভি চ্যানেল: ১৯টি
অ্যাপস: ১৫টি
ওয়েবসাইট: ২১টি
রেডিও চ্যানেল: ৮টি
স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস এইটিনে এসব ভাষায় সম্প্রচারিত হবে খেলা। আর বাংলাদেশের দর্শকরা খেলা উপভোগ করবেন টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে টফি অ্যাপেও।
বাংলাদেশের দর্শকদের জন্য সম্প্রচার মাধ্যম
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন-
টেলিভিশন: টি স্পোর্টস ও নাগরিক টিভি
অনলাইন স্ট্রিমিং: টফি অ্যাপ
রেডিও: রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮
আইসিসি টিভিতে ফ্রি সম্প্রচার
বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি-তে বিনামূল্যে খেলা দেখা যাবে।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। এবার টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাবেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
নিউজবাংলাদেশ.কম/পলি








