News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেটে দায়িত্ব পেলেন যারা

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেটে দায়িত্ব পেলেন যারা

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতি ২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য ৭ জন বিশিষ্ট ক্রীড়া সংগঠকের নাম অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রবিবার (৫ এপ্রিল) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এসব সংগঠককে মনোনীত করা হয়েছে।

অনুমোদিত সদস্যরা হলেন- মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে বারী খান এবং বদরুল হুদা জেনু।

আরও পড়ুন: পদত্যাগ করবেন কিনা, জানালেন বিসিবি সভাপতি

বিসিবি জানায়, আঞ্চলিক ক্রিকেটকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই অভিজ্ঞ এসব ক্রীড়া সংগঠককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়