News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৩, ৫ এপ্রিল ২০২৬

পদত্যাগ করবেন কিনা, জানালেন বিসিবি সভাপতি

পদত্যাগ করবেন কিনা, জানালেন বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি) থেকে পদত্যাগ করেছেন ৪ জন পরিচালক। এতে করে বর্তমান পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সবাই পদত্যাগ করলেও একই লড়াই করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

আমিনুল ইসলাম বুলবুল বলেন, আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো (যাওয়ার জন্য আমিই থাকব শেষ ব্যক্তি)।

সেই সঙ্গে বিসিবি সভাপতি অভিযোগ করে বলেছেন, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি।

তিনি  বলেন, আমরা ৬ মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।

আমিনুল অবশ্য তার নেতৃত্বাধীন বোর্ডের পরিচালকেরা কেন পদত্যাগ করেছেন, জানেন না বলে দাবি করেছেন। তবে পরিচালকদের পদত্যাগের হিড়িক বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: সম্পর্কের অবনতি স্বীকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বিসিবি

শনিবার (৪ এপ্রিল) বিসিবির পরিচালনা পর্ষদের প্রায় সাড়ে ৬ ঘণ্টার ম্যারাথান সভা শেষে পদত্যাগ করেছেন তিন পরিচালক ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়