News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে যাচ্ছে বাংলাদেশ: শান্ত

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে যাচ্ছে বাংলাদেশ: শান্ত

ছবি: সংগৃহীত

সাত দিন পরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে নামবে সেরা আট দল। দীর্ঘ দিন ধরে আইসিসির ইভেন্টগুলোতে খেলে আসলেও কোনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই বাংলাদেশ খেলতে যাচ্ছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিপিএলের মাঝ পথেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল। মঙ্গলবার দলে পরিবর্তন আনার শেষ সময় ছিল। বাংলাদেশের স্কোয়াডে যদিও কোনো পরিবর্তন হয়নি। গত ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দল আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির।

১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। 

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হয়েছে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগার এই অধিনায়ক। 

আরও পড়ুন: ভারতের জন্য বড় ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ

তিনি জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল। এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে এটিই টাইগারদের সেরা অর্জন। 

এবারের লক্ষ্য নিয়ে শান্ত বলেছেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই আটটা কোয়ালেটি টিম। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে।

তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। 

তিনি বলেন, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। আমি বিশ্বাস করি বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।

দলের সবার বিশ্বাস আছে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন এমনটাই জানিয়ে শান্ত বলেছেন, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না। আমার কাছে মনে হয় আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারব।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আসন্ন মেগা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে নাজমুল হোসেন শান্ত’র দল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়