News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৫, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

প্রচারণায় ভয় দেখানো হচ্ছে: আফরোজা আব্বাস

প্রচারণায় ভয় দেখানো হচ্ছে: আফরোজা আব্বাস

ঢাকা: দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

শুক্রবার কামরাঙ্গীরচরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ অভিযোগ করেন।

আফরোজা আব্বাস বলেন, “এ সরকার স্বৈরাচারী ও জালিম সরকার। খুন-গুম, সন্ত্রাসের মাধ্যমে এ সরকার ত্রাসের রাজত্ব জারি করেছে। তারা আমাদের নির্বাচনী প্রচারের সময় নানা ভয়ভীতি প্রদর্শন করছে। বিভিন্ন জায়গায় নেতাকর্মীর উপর হামলার ঘটনাও ঘটেছে।”

মির্জা আব্বাসকে সামনে আসতে দেয়া হচ্ছে না দাবি করে তিনি আরো বলেন, “মনে করেছিলাম বৃহস্পতিবার তৃতীয় বিচারপতির আদালতে তিনি জামিন পাবেন। কিন্তু সরকার বিষয়টি ঝুলিয়ে রেখে পিছয়ে দিচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়