News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ১ এপ্রিল ২০২৬

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছে। জিএমটি ১৫০০ সময়ে নিয়মিত একটি ফ্লাইট চলাকালীন বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে মস্কোর সময় অনুযায়ী বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন যাত্রী নিহত হন। দেশটি এখনও কোনো বেঁচে থাকা ব্যক্তির তথ্য জানায়নি।

বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে ব্যবহার করা হচ্ছে এবং প্রধানত মালবহনের কাজে ব্যবহৃত হয়। এর আগে এই মডেলের একাধিক বিমান বিধ্বস্ত হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে এক এএন-২৬ বিধ্বস্ত হয়ে একজন প্রাণ হারিয়েছিলেন। ২০২০ সালে আরেকটি বিধ্বস্ত বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন, যদিও একজন অলৌকিকভাবে বেঁচে যান। এর বাইরে দক্ষিণ সুদান এবং আইভরি কোস্টেও রাশিয়ার এএন-২৬ বিধ্বস্ত হয়ে কয়েকজন নিহত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়