News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৫৮, ৫ মে ২০২০

রাজধানীতে তিন নারীর মৃতদেহ উদ্ধার

রাজধানীতে তিন নারীর মৃতদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পৃথক তিনটি এলাকা থেকে তিন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুর আদবর এলাকায় থেকে মুক্তা আক্তার (২৭) নামের এক গৃহবধুর লাশ, পশ্চিম কাফরুল তালতলা থেকে মৌসুমী হালদার (২২) নামের তেজগাওঁ কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ, মিরপুর চিড়িয়াখানা রোডের ৮ নম্বর ব্লকের পাশের লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩০) পরিচয় এক মহিলার লাশ উদ্বার করেছে পুলিশ।

উদ্বারকৃত মুক্তা আক্তার (২৭) নামের গৃহবধুর গলায় জখমের চিহ্ন দেখে এটিকে রহস্যজনক মৃত্যু বলে দাবি করছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আদাবর থানার এসআই মাজহারুল আদাবর ১৩ নম্বর রোডের কাশেমের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্বার করে। নিহতের স্বামীর নাম ইকবাল। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এসআই মাজহারুল জানান, “লাশটি উদ্বার করতে গিয়ে তিনি নিহতের গলায় কালো দাগ দেখেছেন, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে কথা কাটাকাটির জের ধরে তাকে গলা টিপে হত্যা করা হতে পারে। ময়না তদন্তে জন্য মুক্তা আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘোরাপুর গ্রামে।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে শেরে বাংলা নগর থানার ১৭০/৮/বি, পশ্চিম কাফরুল তালতলা থেকে মৌসুমী হালদার নামের তেজগাওঁ কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্বার করা হয়। পুলিশের দাবি, পারিবারিক কলহের জের ধরেই মৌসুমী হালদার (২২) আত্নহত্যা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়াও দুপুর ১২টায় মিরপুর চিড়িয়াখানা রোডের ৮ নম্বর ব্লকের পাশের লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩০) পরিচয় এক মহিলার লাশ উদ্বার করে পুলিশ। নিহতের পরনে লাল ও বেগুনী প্রিন্টের সালোয়ার কামিজ ছিল। পরে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যান শাহ আলী থানার এসআই আবু বক্কর সিদ্দীক।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়