News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

মেশিনে আঁচল জড়িয়ে গৃহবধূর মৃত্যু

মেশিনে আঁচল জড়িয়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ধানঝাড়া মেশিনে শাড়ির আঁচল জড়িয়ে ফজিলা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর স্বামী কৃষক আজিজুল ইসলাম জানান, সকালে তার স্ত্রী ধান ঝাড়ছিলেন। এ সময় হঠাৎ তার শাড়ির আঁচল জড়িয়ে পড়ে মেশিনের পাখায় । বহু চেষ্টা করেও তার বাম হাত মেশিনের পাখা থেকে রক্ষা করতে পারেননি। এ সময় শরীরেও আঘাত পান তিনি।

মুমূর্ষু অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরের উদ্দেশে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি। তবে তিনি  দুর্ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়