News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০২, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

পুরো তিস্তাকে চুক্তির আওতায় আনার আহবান

পুরো তিস্তাকে চুক্তির আওতায় আনার আহবান

ঢাকা: পানি বন্টনের জন্য পুরো তিস্তাকে চুক্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ মোস্তফা কামাল মজুমদার।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এসিয়া ইউথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি আয়োজিত ‘তিস্তা পানি চুক্তি: সমাধান কবে’  শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহবান জানান।
 
তিস্তা নদীকে বেসিন ভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমেই বাঁচানো সম্ভব উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, “তিস্তুা চুক্তি বাস্তবায়নে কোনো অভ্যন্তরিন আইন নয়, জাতিসংঘের ১৯৯৭ সালে পাশকৃত আইন বাস্তবায়ন করতে হবে। পানি আমাদের ন্যায্য হিস্যা। ভারত বেআইনীভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিয়েছে। আর এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের জনজীবন মারাত্বকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে তা উত্থাপন করে ভারতের কাছ থেকে ক্ষতির টাকা আদায় করতে হবে।”

সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে আবশ্যেই জাতসংঘে যাওয়া উচিত। কারণ এতে করে তাদের উপর চাপ সৃষ্টি হবে। এসয় তারা বলেন, শিশুকে তার মায়েও খাবার দেয় না সে যদি না কাঁদে। তাই আমাদেরকে আমাদের প্রকৃত যৌক্তিক দাবি উত্থাপন করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পানি বিশেষজ্ঞ ড. আইনুল নিশাত, বেলার প্রধান সৈয়দা রেজুয়ানা হাসান, প্রকোশলী শহীদুল হাসান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়