News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ঢাকা: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বগুড়ার ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাটা তিনমাথায় ইট বোঝাই ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হটিয়ারপাড়া গ্রামের মো. মমতাজ উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শেফালী খাতুন (৩৫) নিহত হন।

একই ঘটনবায় আহত শেফালীর ভাই ওবায়দুরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে প্রায় একই সময়ে বগুড়া শহরের খান্দার এলাকায় বাসচাপায় ওমর ফারুক (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

ওমর কৈগাড়ী পূর্বপাড়ার মো. লিটনের ছেলে। তিনি ছোট বোনকে স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন।

পুলিশ জানায়, একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে ওমর রাস্তায় পড়ে গেলে যাত্রীবাহী একটি বাস তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়