News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৪, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

সাভারে গণপিটুনিতে নিহত ২

সাভারে গণপিটুনিতে নিহত ২

সাভার: সাভারে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুৃলিশের দাবি, তারা ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। 

শনিবার ভোরে ভার্কুতার বটতলা এলাকার হিন্দুপাড়া গ্রামে ব্যবসায়ী সুনীলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসীর দাবি, শনিবার ভোরে ভার্কুতার বটতলা এলাকার হিন্দুপাড়া গ্রামের স্থানীয় ব্যবসায়ী সুনীলের বাড়ির মূল ফটকের দরজা ভেঙে ১০/১২ সদস্যের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করতে থাকে। এসময় সুনীল ডাকাতির কাজে বাধা ও ডাকাত বলে চিৎকার করলে ডাকাতদলের সদস্যরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

সুনীলের চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের পরিচয় পাওয়া যায়নি। 

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বলেন, “নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়