চট্টগ্রামে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৮ কর্মী আটক
চট্টগ্রাম: চট্টগ্রামের দুই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি এবং জামায়াত- শিবিরের ২৮ কর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের ১৫ জন ও শিবিরের ১০ জন।
পুলিশ জানায়, শুক্রবার দিনে ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ২৮ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








