News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৩, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী নিহত

কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী নিহত হয়েছেন।

শুক্রবার রাত আড়াইটার দিকে কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পারিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রাম জেলার চিলামারী উপজেলার পাথরঘাটা গ্রামের বেলাল হোসেনের স্ত্রী চায়না খাতুন (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারী থেকে ঢাকাগামী অনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুই নারী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে গুরুতর সাতজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চায়না খাতুন মারা যান। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুদ্দিন দুর্ঘটনায় তিন নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়