News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৫, ১৮ জানুয়ারি ২০২০

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা: স্কুল ছাত্র নিহত

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা: স্কুল ছাত্র নিহত

ঢাকা: রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান নামের (১৫) ওয়ারী হাইস্কুরের নবম শ্রেণির ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধু ফাহিম (১৬) ও নাসিফ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী এলাকায় ঘুরতে যান আজিজুর ও তার দুই বন্ধু। রাত ৯টার দিকে ফিরে আসার সময় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের কাছে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসক আজিজুরকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গীদ ‍দুজন একিই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজিজুর রহমান ওয়ারীর ৯ নম্বর মহাজনপুর লেনের এজাহারুল হক ফারুকের ছেলে।

অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে লালবাগ শহীদনগর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে বাবাকে কুপিয়ে জখম করেছেন এক যুবক।

রাত ৯টার দিকে আহত পিতা শামছুদিন মাতুব্বরকে (৭০) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি জানান, সন্ধ্যায় পারিবারিক কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছেলে আলী হোসেন (৩০) বটি দিয়ে কুপিয়ে তাকে জখম করে।

শামছুদ্দিন মাতুব্বর লালবাগ শহীদনগর ১ নম্বর গলির আসলামের বাড়িতে ভাড়া থাকেন। লালবাগ থানার এএসআই মোনায়েম হোসেন নিউজবাংলাদেশ.কমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়