মুজিবনগর দিবস
বাড়ি ফেরার পথে স্কুল ছাত্র নিহত
মেহেরপুর: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রকিবুল (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে মুজিবনগর থেকে বাড়ি ফেরার পথে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের চাপায় মারা যায় সে।
স্থানীয়রা জানায়, গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রকিবুল মুজিবনগর দিবস উপলক্ষে সকালে মুজিবনগরে যায়। মুজিবনগরে অনুষ্ঠানশেষে একটি নছিমন যোগে বাড়ি ফেরার পথে মেহেরপুর শ্মশানঘাট নামক স্থানে নছিমন থেকে পড়ে যায় সে। পেছন দিক থেকে আসা অপর নছিমন তাকে চাপা দিলে মারাত্বক আহত হয় সে। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রকিব স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








