সাইবার ক্রাইম মোকাবেলায় সহযোগিতা করবে ইন্টারপোল
ঢাকা: আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল বাংলাদেশ পুলিশকে প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ অব্যাহত রাখবে। সাইবার ক্রাইম মোকাবেলায়ও সহযোগিতা করবে সংস্থাটি।
সিঙ্গাপুরে ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশনে ইন্টারপোল প্রেসিডেন্ট মেরিলি ব্যালেসট্রাজি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে এ নিশ্চয়তা দেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দিপাক্ষিক এই বৈঠকে সাইবার ক্রাইম মোকাবেলায় সম্ভাব্য সক্ষমতা তৈরি বিষয়ে আলোচনা হয়। সাইবার ক্রাইম মোকাবেলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের প্রতি সমর্থন রয়েছে ইন্টারপোলের। সংস্থাটি এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








