News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৫, ১৮ জানুয়ারি ২০২০

যশোরে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

যশোরে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

যশোর: যশোরে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার সদর উপজেলার দক্ষিণ আরপাড়া গ্রামের একটি মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  তাদের কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতরা হলেন সদর উপজেলার হাশিমপুর গ্রামের আব্বাস তরফদারের ছেলে জয়নাল তরফদার (৪০) ও আশজাল তরফদারের ছেলে লিটু (৩০)। তাদের দুইজনের বাড়ি সদর উপজেলার হাশিমপুর গ্রামের তরফদার পাড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বলেন, নিহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, জয়নাল চরমপন্থী দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লিটু তার আত্মীয়। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়