ঝিনাইদহে বিভিন্ন মামলায় গ্রেফতার ২৫
ঝিনাইদহ: জেলার ছয় উপজেলা থেকে বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল অফিসের পুলিশ সদস্য শফিকুল ইসলাম জানান, জি আর, সি আরসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতারে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে শৈলকুপা উপজেলা থেকে তিন জন, সদর উপজেলা থেকে পাঁচ জন, কালীগঞ্জ উপজেলা থেকে দুই জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ছয় জন, মহেশপুর উপজেলা থেকে সাত জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনকে/এফই
নিউজবাংলাদেশ.কম








