News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৫, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

৩ ট্রাকের সংঘর্ষে ১ হেলপার নিহত

৩ ট্রাকের সংঘর্ষে ১ হেলপার নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের করাতিপাড়ায় তিন ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের ওসি গোলাম মোস্তফা জানান, ঢাকা-টাঙ্গাইল করটিয়া বাইপাসের করাতিপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের হেলপার মনিরুজ্জামান (৩৫) নিহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মনিরুজ্জামানের বাড়ি যশোর জেলায়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়