News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৮, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী ও বীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার রসুলপুর শেখপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মতিয়ার (৩২) ও বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ি গ্রামের হবিবর রহমানের স্ত্রী হাওয়া বেগম (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী ও রাত ১০টার দিকে বীরগঞ্জে দুর্ঘটনা দুটি ঘটে।

ফুলবাড়ী থানার এসআই আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মতিয়ার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাবুল নামের আরো একজন গুরুতর আহত হন।

অন্যদিকে বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে রাস্তা পার হওয়ার সময় পাওয়ার টিলারের ধাক্কায় হাওয়া বেগম নামের এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দুটি ঘটনায় ফুলবাড়ী ও বীরগঞ্জ থানায় দুটি ইউডি মামলা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়