News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০০, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

মুজিবনগর দিবস

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য

ঢাকা: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার সকাল ৭টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে এই মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর পর কিছুক্ষণ নীরবে দাড়িয়ে তাকেন তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুষ্পার্ঘ অর্পণ করেন। 

এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীষ চন্দ্র রায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমানসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৫ পালনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালনের জন্য ঢাকায় ও মুজিবনগরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সকল জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ও রাজশাহীতে শহীদ জাতীয় নেতাদের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়