News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪০, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

চতুর্থবারের মত বাড়ল ছালামের মেয়াদ

চতুর্থবারের মত বাড়ল ছালামের মেয়াদ

চট্টগ্রাম: চতুর্থবারের মত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার।
 
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবদুচ ছালামের আরও দুই বছর মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়। এ নিয়ে এই পদে আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চতুর্থবার বাড়ানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০১৫ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”

প্রসঙ্গত, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ২৮ এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আগ্রহী ছিলেন। তবে প্রার্থী হিসাবে দলের সমর্থন পেয়েছেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়