News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

রামপুরা ট্র্যাজেডি: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

রামপুরা ট্র্যাজেডি: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা


ঢাকা: রামপুরার বউবাজার ঝিলপাড় এলাকায় দোতলা টিনশড বাড়ি দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে রামপুরা মডেল থানা পুলিশ।  
রামপুরা থানার ডিউটি অফিসার তবিবুর রহমান নিউজবাংলাদেশ.কমকে এ তথ্য নিশ্চিৎ করেছেন।

তিনি জানান, “ বউবাজার ঝিলপাড় এলাকায় অনুমোদনহীনভাবে টিনশেডের দোতলা ঘর বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। রামপুরা থানার এস আই আব্দুর রশিদ বাদি হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ মামলা দায়ের করেন।”

বুধবার সন্ধ্যায় এই দোতলা টিনশেড বাড়িটি দেবে যায়। এতে একই পরিবারের ৪জনসহ ১২ জনের মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়