News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩১, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

মেয়াদ বাড়ল রাজউক চেয়ারম্যানের

মেয়াদ বাড়ল রাজউক চেয়ারম্যানের

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব জিএম জয়নাল আবেদিন ভুইয়ার চাকরি মেয়াদ আরো একবছর বৃদ্ধি করেছে সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জয়নাল আবেদিন ভুইয়ার রাজউকে চুক্তিভিত্তিক কাজের মেয়াদ আগামী ২১ এপ্রিল ২০১৫ থেকে অথবা তিনি যেদিন কাজে যোগ দেবেন সেদিন থেকেই কার্যকর হবে।

এক্ষেত্রে তার আগের সকল চুক্তিপত্রের শর্তাবলী সম্পাদন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়