৫ মহাপরিচালকসহ ২৭ পদে রদবদল
ঢাকা: জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ৮ কর্মকর্তাসহ অতিরিক্ত সচিব পর্যায়ের ১৩ জনকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করা হয়েছে। পাশাপাশি যুগ্ম-সচিব পর্যায়ে আরো ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রজ্ঞাপনে, বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুন্সি শাহাবুদ্দিন আহমেদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড.অরুনা বিশ্বাসকে বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আমজাদ হোসেনকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সদরউদ্দিন আহমেদকে তথ্য কমিশনের সচিব করা হয়েছে। তথ্য কমিশনের সচিবকে ফরহাদ হোসেনকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শেখ মজিবুর রহমানকে জম্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এরশাদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ এফ এম মঞ্জুর কাদীরকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক পদে দেয়া হযেছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মানবেন্দ্র ভৌমিককে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমানকে জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে।
যুগ্ম-সচিব পর্যায়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি শফিফুজ্জামানকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত করা হয়। এছাড়া ওএসডি ইফফাত আরা মাহমুদকে স্থানীয় সরকার বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি আসমা তামকীনকে স্থানীয় সরকার বিভাগ, জাকিয়া সুলতানাকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি খাজা আবদুল হান্নানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়। এছাড়া নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে ওএসডি করা হয়েছে।
অপর আরেক আদেশে, ওএসডি যুগ্মসচিব মো. ওয়াসিম জব্বারকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক, গাজী মো. রেজাউল করিমকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, সাকিউন নাহার বেগমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের যুগ্মসচিব, পিয়ার মোহাম্মদকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, মো. আব্দুর রউফকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অর্থ), মো. সহিদুল হক ভূইয়াকে পর্যটন করপোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ডেভিড পল খন্দকার স্বপনকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. আব্দুস ছালামকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক হিসেবে বদলি করা হয়।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








