News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২২, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

এলজিইডির তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

এলজিইডির তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিনজন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ বেশ কজনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বুধবার রাজধানী সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন।

কমিশনের  উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এলজিইডি সদর দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জহুরুল আলম মণ্ডল, সহকারী প্রকৌশলী এ এফ এস কে মো. নজরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী আতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। একইদিন প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার ও নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তারের উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তারা বিদেশে প্রশিক্ষণে থাকায় জিজ্ঞাসাবাদে হাজির হতে পারেননি।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়