News Bangladesh

শেরপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৩, ৯ এপ্রিল ২০২৬

অনিয়মের অভিযোগ, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

অনিয়মের অভিযোগ, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। তাদের দাবি, এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না হওয়ায় জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩টার সংবাদ সম্মেলনে করে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

এর আগে, দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আনেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুন: সায়েদাবাদে ডিএসসিসির অভিযান, ৫০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা

উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়