News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০২, ৯ এপ্রিল ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হাম সন্দেহে ছয় শিশুর মৃত্যু ও নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৭ জন আর ৬৪২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৮৭ জন। এরমধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪২ জন গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১২ হাজার ৩২০ জন। 

গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ২৪১ জন। গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ২৫১ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন পাঁচ হাজার ৮০১ জন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে হামে আরও ৪ শিশুর মৃত্যু: মোট প্রাণহানি ৫০

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি চার শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। একই সময়ে জেলার তালিকাতেও রাজশাহীতে সর্বোচ্চ চার শিশুর মৃত্যু হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত এক শিশুর মৃত্যু হয়েছে ও গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয় শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ শিশুর। ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৩ শিশুর।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়