রাজধানীতে জালটাকাসহ গ্রেফতার ৩
ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর সময় চক্রটির মূল হোতাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-২।
শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-২ এর সদস্যরা তাদের আটক করেন। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “চক্রটির মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাগজ উদ্ধার করা হয়েছে।”
তবে কত টাকা উদ্বার করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু জানাননি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








