News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে তরমুজ খেয়ে শিশুসহ অসুস্থ ৭

ঝিনাইদহে তরমুজ খেয়ে শিশুসহ অসুস্থ ৭

ঝিনাইদহ: কালীগঞ্জে তরমুজ খেয়ে শিশুসহ সাতজন অসুস্থ হয়ে পড়েছে। স্থানীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার কাঠালিয়া ও বালিয়াডাঙ্গা গ্রামের সাতজন তরমুজ খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। এ অবস্থায় তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শম্পা মোদক নিউজবাংলাদেশকে বলেন, “অসুস্থ রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশংকামুক্ত। খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে।”

অসুস্থরা হলেন, কাঠালিয়া গ্রামের শরিফুল ইসলাম (২৮), শান্তা বেগম (৭), রোহান (৯), সুমি বেগম (৪), পারুল বেগম (৫৫), কল্পনা খাতুন (১৫) এবং বালিয়াডাঙ্গা গ্রামের তাসলিম (২)।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়