News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫০, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৫০, ১৮ জানুয়ারি ২০২০

গাইবান্ধায় জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ১৫

গাইবান্ধায় জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ১৫

গাইবান্ধা: জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জমায়াত-শিবিরের দুই কর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আবদুর রশিদ জানান, জেলার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সদর, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি-ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়