News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৮, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

রংপুরে গ্রেফতার ৪৩

রংপুরে গ্রেফতার ৪৩

রংপুর: রংপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ছয় কর্মীসহ ৪৩ জন গ্রেফতার হয়েছে।

জেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপির পাঁচ জন ও পীরগাছা থানা পুলিশ বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত বিএনপির ছয় কর্মীর বিরুদ্ধে কোতয়ালী ও পীরগাছা থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে জেলা পুলিশের একই অভিযানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার পলাতক ৩৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়