News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৮, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪১, ১৯ জানুয়ারি ২০২০

টিএসসিতে যৌন হয়রানি

শাহবাগের এসআই আশরাফুলকে প্রত্যাহার

শাহবাগের এসআই আশরাফুলকে প্রত্যাহার

ঢাকা: পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন তরুণীকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানার এসআই আশরাফুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সময় টিএসসিতে দায়িত্বরত ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ওই ঘটনার সময় কয়েকজনকে ধরে তার হাতে দেয়া হলেও তিনি তাদের ছেড়ে দেন।

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় বৃহস্পতিবার রুল জারি করেছেন হাইকোর্ট। ঘটনা তদন্ত করে ১৭ মে তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে আসা কয়েকজন তরুণীকে সোহরাওয়ার্দী উদ্যানের গেট পেরিয়ে যাওয়ার সময় আনুমানিক ৩০ জন যুবক বিভিন্নভাবে যৌন হয়রানি করে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন প্রতিবাদ করলে যুবকরা তাদের ওপর আক্রমণ করে। পরে ওই যুবকদের হামলায় ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছিল, বিকেল ৪টার মধ্যে উদ্যানের গেট বন্ধ করে দিতে। কিন্তু সেটা করা হয়নি।

এ ঘটনায় বুধবার শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়