মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর: জেলার গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে ইয়াকুব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধী শিশু পানিতে ডুবে মারা গেছে।
রোববার ভোরে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে গ্রামবাসী উদ্ধার করে। সে একই গ্রামের শিপন হোসেনের ছেলে।
শিপন হোসেন জানায়, শনিবার বিকাল থেকে ইয়াকুবকে (৮) খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকাল থেকে তাকে সারা রাত গাড়াবাড়িয়াসহ পার্শবর্তী বিভিন্ন গ্রামে খুঁজেও পাওয়া যায়নি। অবশেষে রোববার ভোরে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে গ্রামবাসীরা উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা মানসিক ভারসাম্য না থাকায় শনিবার বিকালের কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। পরে সেখানেই সে মারা যায়।
নিউজবাংলাদেশ.কম/এজে/এফই
নিউজবাংলাদেশ.কম








