News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৭, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

শ্যামপুরে কলেজছাত্রীর আত্মহত্যা

শ্যামপুরে কলেজছাত্রীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর শ্যামপুর কদমতলীতে এ্যানা আক্তার (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতার নাম হানিফ আলী।

নিহতের পিতা হানিফ আলী জানান, “রাত আটটার দিকে তার পড়ার ঘরের দরজা অনেক সময় ধরে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে তাকে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখতে পাই, সে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়েছে। সাথে সাথে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি। এখানে আনার পর রাত ৯টায় সে মারা যায়।”

কেনো আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি নিহতের পিতা হানিফ আলী। এ্যানার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা আছে।

এ্যানা পরিবারের সাথে ১১০,শ্যামপুর কদমতলীতে থাকতেন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়