News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

দক্ষিণ আফ্রিকায় নিরাপত্তাহীন বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকায় নিরাপত্তাহীন বাংলাদেশিরা

অব্যাহত হামলার মুখে আতংকিত হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা। একইসঙ্গে সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশিরাও।

অভিবাসীরা দক্ষিণ আফ্রিকায় এসে চাকরির বাজার দখল করছে, এমন ক্ষোভ থেকেই গত কয়েকদিন ধরে সেখানে অভিবাসীদের ওপর হামলা চলছে। এরইমধ্যে অনেক অভিবাসী হামলায় নিহত হয়েছেন, বিদেশিদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট লুট হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পরিষদের সহসভাপতি মো. রেজাউল করীম খান ফারুকের বরা দিয়ে বিবিসি জানিয়েছে, কয়েকজন বাংলাদেশির প্রতিষ্ঠানেও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যরাও আতংকে রয়েছেন।

ফারুক বিবিসিকে বলেন, শহরের বাইরে তো বটেই, অনেক শহর এলাকাতেও দোকানপাট বন্ধ রয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকেও সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
মূলত আফ্রিকান অভিবাসীদের উপর স্থানীয়দের আক্রোশ থাকলেও, অন্য বিদেশিদের উপরও হামলার ঘটনা ঘটছে।

বিদেশি মালিকানার অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

দেশটিতে এসব হামলার প্রতিবাদে জিম্বাবুয়ে হারারেতে কয়েক হাজার বাসিন্দা দক্ষিণ আফ্রিকান দুতাবাসের সামনে বিক্ষোভ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়