News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় দুই প্রভাষক আটক

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় দুই প্রভাষক আটক

লক্ষ্মীপুর: ডিগ্রি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় পুলিশ দুই প্রভাষককে আটক করেছে। এ সময় স্ব স্ব দায়িত্ব থেকে তাদেরকে অব্যহতি দেয়া হয়।

শনিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ মডেল একাডেমি কেন্দ্রে ডিগ্রি (পাশ কোর্স ) ইংরেজি পরীক্ষা চলাকালীন সময় তামান্না ইয়াসমিন ও সাফি উদ্দিন রেজা মাহমুদ নামে ওই দুই প্রভাষককে আটক করে পুলিশ।

পরীক্ষা কেন্দ্রে প্রভাব খাটিয়ে অনিয়ম এবং নকল সরবরাহসহ পরীক্ষার্থীদের নানাভাবে সহায়তার অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান তাদেরকে পুলিশে তুলে দেন। এর আগে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা প্রশাসক একেএম টিপু সুলতানকে অবহিত করা হয়।

আটককৃত সাফি উদ্দিন রেজা মাহমুদ কেন্দ্র কমিটির আহব্বায়ক এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক। তামান্না ইয়াসমিন দালালবাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ রয়েছে। শনিবার ডিগ্রি পরীক্ষা চলাকালে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়া হলে ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হয়।”
 
নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়