News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

মেদেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

মেদেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানব পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে এ বৈঠকের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “মেদেনীপুর সীমান্তের ৬২ মেইন পিলারের কাছে দু’দেশের শূন্য রেখা হরিহরনগর গ্রামে এ বৈঠক শুরু হয় শনিবার সকাল ১০টায়। বৈঠক চলে একটানা ৪০ মিনিট।”

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার শামসুল আরেফিন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্প কমান্ডার এসআই রামকুমার পান্ডে।

বৈঠকে সব ধরনের চোরাচালান ও মানব পাচার বন্ধ ছাড়াও দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্কের আরো উন্নয়ন ঘটানোর উদ্যোগ নিয়েও আলোচনা করে দু’দেশের সীমান্তরক্ষীরা।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়