News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৪, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ১৬ কর্মী আটক

কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ১৬ কর্মী আটক

কুষ্টিয়া: জেলার মিরপুরে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ ১৬ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টায় উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন দার-উস-সালাম একাডেমিতে এ অভিযান চালায় পুলিশ। এ সময় একাডেমির ভেতর থেকে ৬টি ককটেল ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সকালে মিরপুর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন দার-উস-সালাম একাডেমির ভেতরে জামায়াত-শিবির গোপন বৈঠক করছে। এ সময় পুলিশ ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে ১৬ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “অনেক দিন ধরেই মিরপুর দার-উস-সালামের কার্যালয়ে জামায়াত-শিবির গোপন বৈঠক করে আসছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই কার্যালয়ে অভিযান চালাই।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়