News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪০, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

আজ কাঙাল হরিনাথের ১১৯তম মৃত্যুবার্ষিকী

আজ কাঙাল হরিনাথের ১১৯তম মৃত্যুবার্ষিকী

কুষ্টিয়া: ঊনবিংশ শতাব্দির আলোকিত সাংবাদিক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। আজ তার ১১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ১২৪০ সনের ৫ শ্রাবণ কুষ্টিয়া জেলার কুমারখালি পৌর এলাকার কুন্ডুপাড়ায় জন্মগ্রহণ করেন। দেহত্যাগ করেন ১৩০৩ সনের ৫ বৈশাখ। তার বাবা হলধর মজুমদার ও মা কমলীনি দেবী।

কাঙাল হরিনাথ কুষ্টিয়ার কুমারখালি থেকে প্রকাশিত গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক। পত্রিকাটি ১৮৬৩ সাল (বৈশাখ ১২৭০) থেকে বিভিন্ন পর্যায়ে মোট প্রায় ২২ বছর প্রকাশিত হয়। গ্রামবার্ত্তা শুরুতে মাসিক হলেও পরে পাক্ষিক, সাপ্তাহিক এবং পুনরায় মাসিক রূপে প্রকাশ হয়। কাঙাল হরিনাথ গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার মাধ্যমে সৃষ্টি করেছেন ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়, সুসাহিত্যিক রায়বাহাদুর জলধর সেন, দীনেন্দ্র কুমার রায়, মীর মশাররফ হোসেন, শিবচন্দ্র বিদ্যার্নব-এর মতো খাতিমান সাহিত্যিক।

বিদ্যোৎসাহী কাঙাল হরিনাথ সমাজের বিভিন্ন বিষয়াদি নিয়ে ৪০টি গ্রন্থ রচনা করেছিলেন। অবশ্য সব প্রকাশিত হয়নি। সামাজিক বিষয় ছাড়াও তার সাহিত্যপ্রীতির পরিচয় পাওয়া যায় কবিতা কৌসুদী ও বিজয় বসন্ত শীর্ষক উপন্যাসে। শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাহিড়ী ও তৎকালিন বঙ্গসমাজ গ্রন্থে তার প্রণীত বিজয় বসন্ত ও টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়