বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলার ২নং কাটলা হাফেজিয়া মাদ্রাসার কাছে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দ. রামচন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, কামরুল হাসান (২২) ট্রাক্টর নিয়ে কাটলা হাফেজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই আরেক ট্রাক্টরকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এসময় চালক কামরুল ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এমআর/এফই
নিউজবাংলাদেশ.কম








