News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

তিন বছরের ঘুমন্ত শিশুকে ধর্ষণ

তিন বছরের ঘুমন্ত শিশুকে ধর্ষণ

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
নির্যাতিত শিশুটির পিতা মনিরুল ইসলাম পেশায় একজন রিক্সাচলক।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কামরাঙ্গীরচর চৌরাস্তায় ইয়াকুবের ভাতের হোটেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধর্ষক ইয়াকুবের শ্যালক নূরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিশুটির পিতা মনিরুল ইসলাম জানান, “তার স্ত্রী আলেয়া বেগম ইয়াকুবের ভাতের হোটেলে কাজ করে। প্রতিদিনের মতো আজও তিনি মেয়েকে নিয়ে হোটেলের পাশের কক্ষে শুইয়ে রেখে কাজ করছিলেন। এসময় ইয়াকুবের শ্যালক নুরুল ইসলাম ওই কক্ষে প্রবেশ করে ঘুমন্ত শিশুটিকে ধর্ষণ করে।”

পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে নুরুল ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়