সিরিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হলো চাইনিজ তাইপে এবং স্বাগতিক জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।০৮:২০ ৮ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২১৭
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছরে মোট প্রাণহানি দাঁড়াল ২১৭। গত একদিনে ৭১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ঢাকায় সর্বাধিক ভর্তি ও ঢাকাসহ বরিশালে মৃত্যুর হার বেশি।২১:৪২ ৭ অক্টোবর ২০২৫
ইউনেস্কো সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ
বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। এই জয়কে কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।২১:২৭ ৭ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচন ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার সংস্কারে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।২০:৫২ ৭ অক্টোবর ২০২৫
‘দেশে তিন বিদেশি শক্তির প্রভাবের চেষ্টা, স্বার্থহানির শঙ্কা’
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে দুটি আঞ্চলিক ও একটি বিশ্বমোড়ল শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি আবরার ফাহাদকে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক উল্লেখ করে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর ঐক্যের আহ্বান জানান।২০:৩০ ৭ অক্টোবর ২০২৫
শিক্ষা ও শিক্ষক উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতিশীল পরিকল্পনা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরির স্থায়ীকরণ ও সম্মান নিশ্চিত করতে উচ্চপর্যায়ের কমিশন গঠনের ঘোষণা দেন। পাশাপাশি, আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা তুলে ধরেন।২০:১২ ৭ অক্টোবর ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, দেশে ভরিতে রেকর্ড
অর্থনৈতিক অস্থিরতা ও সুদের হার কমার প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ ৩৯০০ ডলার ছাড়িয়েছে; এর প্রভাবে বাজুস প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩,১৫০ টাকা বাড়িয়ে ২,০২,৭২৬ টাকা নির্ধারণ করেছে।১৯:৫৩ ৭ অক্টোবর ২০২৫
কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সতর্ক করেছেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়সারা দায়িত্ব নেওয়া উপদেষ্টাদের কোনো “সেফ এক্সিট” নেই। তিনি উল্লেখ করেছেন, এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের কোনো পুনর্গঠনের ভার্সন গ্রহণ করবে না।১৯:২৮ ৭ অক্টোবর ২০২৫
ছয় দিনে প্রবাসী আয় এলো ৬৭৩৪ কোটি টাকা
চলতি বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭১১ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০২ কোটি ১০ লাখ ডলার বা ১৪ দশমিক ৩০ শতাংশ১৯:২১ ৭ অক্টোবর ২০২৫
বিসিবি নতুন বোর্ডের যাত্রা শুরু, কমিটি চূড়ান্ত
নতুন বিসিবি বোর্ডের দায়িত্ব বণ্টন সম্পন্ন, আমিনুল ইসলাম বুলবুল ওয়ার্কিং কমিটি ও বিপিএলের চেয়ারম্যান। রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে নতুন পরিচালক হিসেবে যোগদান নিশ্চিত।১৮:৩৯ ৭ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামে কমছে নদ নদীর পানি, নিমজ্জিত ১৮শ হেক্টর জমির ফসল
নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলের রোপা আমন, শাক সবজি ও মাষকলাই পানিতে নিমজ্জিত রয়েছে। অপর দিকে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের ১৫টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। এসব এলাকায় গত দুইদিনে প্রায় শতাধিক পরিবার হারিয়েছে তাদের বসতভিটা১৮:২৯ ৭ অক্টোবর ২০২৫
নতুন দুই টিভি’র লাইসেন্স পেলেন যারা
টিভি চ্যানেল প্রতিষ্ঠা ও চালানোর মতো আর্থিক সক্ষমতা আরিফুর রহমান তুহিন ও আরিফুর রহমানের আছে কি না, সে প্রশ্ন রয়েছে। কী বিবেচনায় তাদের লাইসেন্স দেওয়া হলো, সে বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য পাওয়া যায়নি১৮:২৫ ৭ অক্টোবর ২০২৫
‘সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল, স্বস্তিতে অর্থনীতি’
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ২০২৬ সালের শুরুতে নতুন পে-স্কেল কার্যকর হতে পারে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমদানিসহ নানা পদক্ষেপের কথাও তুলে ধরেছেন তিনি।১৭:৫৯ ৭ অক্টোবর ২০২৫
২৭ হাজার কোটি টাকায় কেনা হচ্ছে ভারতের রাফাল ধ্বংস করা সেই যুদ্ধবিমান
বাংলাদেশ চীনের জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কিনছে, যা পাকিস্তান ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংসে ব্যবহার করেছিল। ২০টি বিমান, প্রশিক্ষণ ও খরচসহ মোট ২২০ কোটি ডলারের চুক্তি ১০ বছরের মধ্যে কিস্তিতে পরিশোধ হবে।১৭:১৮ ৭ অক্টোবর ২০২৫
ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়েছে। ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১,২৪১ টাকা এবং অটোগ্যাসের প্রতি লিটার ৫৬.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।১৬:৪৯ ৭ অক্টোবর ২০২৫
পদার্থে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী
নোবেল বিজয়ীরা হলেন জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়১৬:১৮ ৭ অক্টোবর ২০২৫
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই’
এখন তারা (ভারত) যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে১৬:১৪ ৭ অক্টোবর ২০২৫
ট্রাইব্যুনালে অভিযুক্তদের নির্বাচনী ও সরকারি পদে অযোগ্য ঘোষণা
সরকার আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনী ও সরকারি পদে অযোগ্য ঘোষণা করে ‘২০সি’ ধারা যুক্ত করেছে। অভিযোগ গঠনের পর এমপি, স্থানীয় সরকার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকবে না।১৬:১২ ৭ অক্টোবর ২০২৫
দা-বটিতে শান দিয়েই চলে ভূমিহীন আমিরুলের সংসার
পুরাতন বাইসাকেল কিনে সেটাতে শান দেয়ার পাথর সেটিং করে ৩৫ বছর ধরে সেই মেশিনেই চলছে এ কাজ। বর্তমানে একটি চার্জার অটোতে করে ঘুরেন হাট বাজারে। প্রতিদিন গড়ে ৩০০/৩৫০ টাকা আয় হয়। এ আয় দিয়েই চলছে পরিবারের ভরন পোষণ১৫:৩৬ ৭ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগের বিচার কার্যক্রমে তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে একজন বিশেষ তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে।১৫:৩১ ৭ অক্টোবর ২০২৫
ইসফাকের জায়গায় বিসিবির পরিচালক রুবাবা দৌলা
রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন১৫:১৫ ৭ অক্টোবর ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে জাতিসংঘের গোয়েন লুইস
বাংলাদেশে দায়িত্বকাল শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। দুজনই জাতিসংঘ ও বাংলাদেশের উন্নয়ন অংশীদারিত্বের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।১৫:১০ ৭ অক্টোবর ২০২৫
‘জন্মসনদ থাকুক বা না থাকুক টিকা থেকে একটি শিশুও যেন বাদ না যায়’
টাইফয়েড এমন এক রোগ যা অল্পবয়সী শিশুদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। কিন্তু অধিকাংশ পরিবার এখনো এর গুরুত্ব বোঝে না, এমনকি অনেকেই জানে না যে টাইফয়েডের টিকা এখন দেশে সহজলভ্য। এটি আমাদের১৪:৫৯ ৭ অক্টোবর ২০২৫
অফিসার খুঁজছে আড়ং
প্রতিষ্ঠানটি ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ অক্টোবর।১৪:৫৭ ৭ অক্টোবর ২০২৫
























