‘শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই’
শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রায়ের পর জনমনে আতঙ্ক নেই এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।১৭:৩৬ ১৭ নভেম্বর ২০২৫
গ্রেফতারের দিন থেকেই সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আসামিরা যেদিন গ্রেফতার হবেন, সেদিন থেকেই তাদের সাজা কার্যকর হবে।১৭:২৩ ১৭ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মামলার রায়
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক হাসিনার এই রায় বিবিসি, আল জাজিরাসহ ভারতীয় গণমাধ্যমগুলোতে `প্রধান খবর` হিসেবে ব্যাপক গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে।১৬:৩৩ ১৭ নভেম্বর ২০২৫
রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্য বাবুলের নেতৃত্বে গড়ে উঠেছে একটি দালাল সিন্ডিকেট, যারা রোগীদের ভীতি দেখিয়ে প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে কমিশন বাণিজ্য চালায়। হাসপাতালের ভেতরের কিছু কর্মচারীর সহযোগিতায় এই নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে রোগী শোষণের অন্ধকার কারবার চালিয়ে যাচ্ছে।১৫:৪৮ ১৭ নভেম্বর ২০২৫
গণমানুষের নেতা ‘লাল মওলানা’
মওলানা তাঁর বক্তৃতায় বলেন- ‘গঙ্গার পানি আমাদের ন্যায্য হিস্যা, এটা আমাদের প্রাকৃতিক অধিকার, এই অধিকার মানুষের একার নয়, পশু-পাখি, গাছপালা, কীটপতঙ্গ প্রাণবান সবকিছুর একান্ত জন্মগত অধিকার। যারা এই অধিকার হরণ করছে তারা প্রাণের বিরুদ্ধে জুলুম করছে১৫:৪০ ১৭ নভেম্বর ২০২৫
জুলাই হত্যা: ‘মানবতাবিরোধী অপরাধে’ শেখ হাসিনার মৃত্যুদণ্ড
দোর্দণ্ড প্রতাপে দেড় দশক দেশ শাসন করা হাসিনা ১৫ মাস আগের ওই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন পালিয়ে আছেন ভারতে। তিনিই বাংলাদেশের প্রথম সাবেক সরকারপ্রধান, যার মাথার ওপর ঝুললো মৃত্যুদণ্ডের খাঁড়া১৪:৫৬ ১৭ নভেম্বর ২০২৫
ধানমন্ডি ৩২-এ শিক্ষার্থীদের ছত্রভঙ্গে পুলিশের সাউন্ড গ্রেনেড
নিজেকে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের এক তরুণ বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে দিন প্রথম বক্তব্য দেয়, সেদিন আমরা প্রথম ধানমন্ডি ৩২ ভেঙেছিলাম- কিন্তু তখন শেষ করতে পারিনি। আজ রায়ের দিন, আমরা আশা করছি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি ধূলিসাৎ হয়ে যাবে।১৪:৩৯ ১৭ নভেম্বর ২০২৫
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত
নিহত ওমরাহযাত্রীরা ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন।১৪:২৫ ১৭ নভেম্বর ২০২৫
রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি
সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সক্রিয় সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন সম্ভব নয়- এটা নিশ্চিত।১৪:০৬ ১৭ নভেম্বর ২০২৫
আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা গত ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। নির্বাচনকে একইসঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় সব জ্ঞান ও প্রস্তুতি রাখতে হবে।১৩:৪১ ১৭ নভেম্বর ২০২৫
ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কিনে আ. লীগের নাশকতা: রিজভী
তিনি আরও মন্তব্য করেন, “শেখ হাসিনার অপরাধের শাস্তি যথাযথভাবে হলে সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে। মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু এখন নির্দেশিত আদালত হবে না, সেটাই জনগণের বিশ্বাস।”১৩:১২ ১৭ নভেম্বর ২০২৫
মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় পড়া শুরু
আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খালাস দাবি করেছেন। মামলার অন্য আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে।১২:৪৫ ১৭ নভেম্বর ২০২৫
ধানমন্ডি ৩২ -এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে দুটি বুলডোজার
বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর অনুযায়ী, সড়কে সাধারণ যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। রায় ঘোষণার কয়েকদিন আগে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। নাশকতার শঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।১২:২৯ ১৭ নভেম্বর ২০২৫
ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছ, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, “আমি চেষ্টা করিনি এবং উনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগ বা সহায়তা করেননি। আইনগতভাবে এর কোনো বিধানও নেই।১২:০৭ ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার রায় ঘিরে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা
মাজার গেট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি সবচেয়ে দৃশ্যমান। র্যাবের অতিরিক্ত সদস্য আদালতপাড়ার ভেতরে মোতায়েন এবং বিজিবি চারপাশে টহল দিচ্ছে। এক নারী আইনজীবী জানান, তাকে দুইবার ব্যাগ পরীক্ষা করতে হয়েছে; এমন দিন আগে কখনো দেখেননি।১১:৪২ ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার রায় নিয়ে জাতি অপেক্ষায় আছে: মির্জা ফখরুল
রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের সব গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এও লাইভ সম্প্রচার করা হবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় রায় দেখার ব্যবস্থা করা হয়েছে।১১:১৫ ১৭ নভেম্বর ২০২৫
অবৈধ মোবাইল বন্ধের আগে ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসি
বিটিআরসির রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সচল থাকবে।”১০:৫৬ ১৭ নভেম্বর ২০২৫
সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
ট্রাইব্যুনালের প্রধান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।১০:৩৪ ১৭ নভেম্বর ২০২৫
ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে নরওয়ে
দ্বিতীয়ার্ধে নরওয়ের অধিনায়ক আর্লিং হলান্ড এবং তার সতীর্থরা দলের জন্য খেলায় ফিরে আসে। ম্যাচের ৬৩তম মিনিটে নুসা সমতা ফেরান। এর মাত্র এক মিনিটের মধ্যে হোল্যান্ড জোড়া গোল করে নরওয়েকে এগিয়ে নেন এবং বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন। অতিরিক্ত সময়ে লারসেন আরও একটি গোল করে নরওয়ের বড় জয় নিশ্চিত করেন।১০:০৯ ১৭ নভেম্বর ২০২৫
দুবাইয়ে শাহরুখ খানের নামে ৫৫ টাওয়ার
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, টাওয়ারটির আয়তন হবে ১০ লাখ স্কোয়ার ফুট। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের হাত ছড়িয়ে দাঁড়ানো আইকনিক ভঙ্গির বিশাল ভাস্কর্য, যেখানে দর্শকরা ছবি তুলতে পারবেন। ভবনটি ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য রয়েছে।০৯:৪৪ ১৭ নভেম্বর ২০২৫
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
১৯২৫-২৭ সালে আসামে ও পূর্ব বাংলায় কৃষক-মজুরদের স্বার্থে সংগঠন গড়ে তোলেন এবং জমিদার ও সুদখোর মহাজনবিরোধী আন্দোলন চালান। ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগের সঙ্গে যুক্ত হন এবং আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হন।০৯:২৭ ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে সতর্কতা জোরদার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা বা যানবাহনে আগুন দিলে আইন অনুযায়ী গুলির নির্দেশ দেওয়া হয়েছে।”০৯:১১ ১৭ নভেম্বর ২০২৫
কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন
এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর তিনি চিৎকার করলে দুই ব্যক্তিকে দৌঁড়ে পালাতে দেখেন; অন্ধকারের কারণে কারও চেহারা চেনা যায়নি।০৮:৪৩ ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার মামলার রায় আজ
রায়কে কেন্দ্র করে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় পর্দা বসাবে সংস্কৃতি মন্ত্রণালয়- ঢাকাবাসী সেখান থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।০৮:১৫ ১৭ নভেম্বর ২০২৫
























