নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১.৫২ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২৭ লাখ ডলার (১.৫২ বিলিয়ন)। প্রতি ডলার ১২২ টাকা ধরা হলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা ১ হাজার ২৩৮ কোটি টাকা।২০:৫৭ ১৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বাসটি এলোমেলোভাবে বাঁক নিচ্ছিল। হঠাৎ ধাক্কা লাগলে সবাই ছিটকে পড়ে।২০:৩৩ ১৬ নভেম্বর ২০২৫
ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি
এর আগে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠানো হয়েছিল এবং তখনও ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়।২০:০৭ ১৬ নভেম্বর ২০২৫
অগ্নিসংযোগ-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ
ডিজানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদমাধ্যমকে বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।১৯:৪১ ১৬ নভেম্বর ২০২৫
দেশেই তৈরি হবে অনার মোবাইল ফোন
এ অংশীদারিত্ব নিয়ে জর্জ ঝাও বলেন, “বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল। এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডিভাইস উৎপাদনের করে আমরা অনারের বৈশ্বিক এআই উদ্ভাবনকে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই১৯:৩৬ ১৬ নভেম্বর ২০২৫
স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও, ডিসি ও তাদের প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এটি জারি করা হয়েছে১৯:৩৩ ১৬ নভেম্বর ২০২৫
পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও বদলি
আর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে,১৯:২০ ১৬ নভেম্বর ২০২৫
আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী
এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।১৮:৫০ ১৬ নভেম্বর ২০২৫
শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৭ ডিসেম্বর
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর।১৮:৩০ ১৬ নভেম্বর ২০২৫
৭ ডিসেম্বর শুরু হবে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্তকরণ: উপদেষ্টা আসিফ
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও জানান তিনি।১৮:০৭ ১৬ নভেম্বর ২০২৫
দুর্নীতির প্রতিবাদে ফিলিপাইনের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ
সাম্প্রতিক ঝড়ে দেশজুড়ে অন্তত ২৫৯ জন নিহত হওয়ার পর, জনরোষ আরও তীব্র হয়েছে। মারকোস প্রতিশ্রুতি দিয়েছেন, ক্রিসমাসের আগেই দোষীদের জেলে পাঠানো হবে১৭:৪৩ ১৬ নভেম্বর ২০২৫
লকডাউনে যান স্বাভাবিক রাখার ঘোষণা শ্রমিক ফেডারেশনের
হুমায়ূন কবির দাবি করেন, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তিনি এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক-শ্রমিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।১৭:৪৩ ১৬ নভেম্বর ২০২৫
২০১৬ সালে ব্যাংকের ছুটি ২৮ দিন
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে-বরাতে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ বন্ধ থাকবে ব্যাংক। এরপর জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল ফিতরের আগের দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দুদিন ব্যাংক বন্ধ রাখা হবে। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।১৭:১২ ১৬ নভেম্বর ২০২৫
বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
১৫ নভেম্বর সকল আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দাবি পূরণের আশ্বাসে কলম বিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তবে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার (১৬ নভেম্বর) বিচারকদের সারা দেশে১৭:০৩ ১৬ নভেম্বর ২০২৫
ট্রাইব্যুনালে রায় যাই হোক কার্যকর করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব খারাপ- মাঝামাঝি অবস্থায় আছে।”১৬:৪৭ ১৬ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৩৯
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৯৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৪৪২ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।১৬:২৪ ১৬ নভেম্বর ২০২৫
গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে: গোলাম পরওয়ার
জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও প্রধান উপদেষ্টা তার১৬:১২ ১৬ নভেম্বর ২০২৫
গাজীপুরের গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
তিনি জানান, প্রতিদিনের মতো এদিনও তিনি চারজন কর্মকর্তা-কর্মচারীসহ ব্যাংকের ভেতরেই রাতযাপন করছিলেন। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে গেলে বিষয়টি টের পান। আশপাশের লোকজন ছুটে এলে তারা পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রধান ফটকের দিকে যান। তখনই ফটকের সামনে আগুন দেখতে পান। ভেতর-বাহিরে কাঁচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও শাখাটির সাইনবোর্ড আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।১৬:১১ ১৬ নভেম্বর ২০২৫
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করার জন্য প্রচার চালানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রচার করলে, আমাদের এই উদ্যোগ সফল হবে।১৫:৩৯ ১৬ নভেম্বর ২০২৫
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীকে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর
প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ও আশ্রয় নেওয়ার দাবি নিরুৎসাহিত করতে দেশটি তাদের আশ্রয় নীতিতে এ ধরনের বড় পরিবর্তন আনছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে যেসব লোককে আশ্রয় দেওয়া হবে তাদের স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যে দেশ থেকে তারা এসেছে সেখানে নিরাপদ মনে করলে তাদের ফিরে যেতে বলা হবে।১৫:১৭ ১৬ নভেম্বর ২০২৫
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে পারিবারিক ব্যবসার প্রলোভনে ২৭ লাখ টাকা আত্মসাত ও জীবননাশের হুমকির অভিযোগে ঢাকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আসামিরা আদালতে হাজির না হওয়ায় ১৮ ডিসেম্বর গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।১৫:০৯ ১৬ নভেম্বর ২০২৫
এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল বিএনপি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ চুক্তি ও বিনিয়োগে স্বার্থবিরোধী সিদ্ধান্ত চলতে পারে না। তিনি ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখার পাশাপাশি জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।১৪:৫৩ ১৬ নভেম্বর ২০২৫
‘আবর্জনার মতো লাগে’ বলে অর্ধশত বকুলগাছ কাটা আজমির গ্রেপ্তার
সওজের উদ্যোগে মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো বকুলগাছগুলোর প্রতিটির বয়স ছিল ৯ বছরের বেশি। কুমিল্লা সওজের সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলাটি করেন১৪:৫০ ১৬ নভেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ চার জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।১৪:৩৬ ১৬ নভেম্বর ২০২৫
























