News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৩, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪১, ১৯ জানুয়ারি ২০২০

খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ মে

খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ মে

 

ঢাকা: দেশব্যাপি হরতাল-অবরোধের সহিংসতায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনকে হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার নির্ধারিত দিনে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী এ দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, এ বছরের ৫ জানুয়ারি বিকেল ৫টায়  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয় হতে সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন মারা গেছেন এবং সরকারের কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। এরপর আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়