রামপুরায় ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ
ঢাকা: রাজধানীতে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে তার ডান পায়ের উরুতে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা ৮টা ১০ মিনিটে গুরুতর আহত অবস্থায় সোয়ান চৌধুরী (২৩) নামের ওই ছাত্রলীগ কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়। তিনি রামপুরা থানা ছাত্রলীগের কর্মী।
আহতের বাবা রাশেদ চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সন্ত্রাসী তুষার ও রবিসহ চার থেকে পাঁচ যুবক বাসা থেকে সোয়ানকে ডেকে নিয়ে বেধড়ক পেটানোর পর ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








