বিএনপির সংশোধিত চূড়ান্ত তালিকা প্রার্থী ২২
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ছয় নতুন কাউন্সিলর প্রার্থীকে সমর্থন ও ১৬ কাউন্সিলর প্রার্থীর স্থলে সমর্থন পরিবর্তন করে চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলন।
নতুন এ তালিকায় মোট ২২টি পরিবর্তন রয়েছে। এর মধ্যে একটি ওয়ার্ডে আগে প্রার্থী দিলেও নতুন তালিকায় সেটিকে উন্মক্ত করে দেয়া হয়েছে। ঘোষিত তালিকা সংশোধন করায় শুক্রবার দুপুরে মেয়রপদ প্রার্থী মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ করেছে সমর্থন তুলে নেয়া প্রার্থী ও তাদের সমর্থকরা।
বৃহস্পতিবার রাতে আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও সদস্য সচিব শওকত মাহমুদ গণমাধ্যমে এ সংশোধিত তালিকা পাঠান।
তালিকায় দেখা যায়, নয় ওয়ার্ডে আগে কোনো প্রার্থীকে সমর্থন দেয়া হয়নি। ওয়ার্ডগুলোর মধ্যে পাঁচটিতে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হচ্ছেন- দক্ষিণের ১৫ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের বাবুল, ১৬ নম্বর ওয়ার্ডে সাঈদুর রহমানের পরিবর্তে জাফর মো. সাদেকুর রহমান টুটুল, ২০ নম্বর ওয়ার্ডে জাদি হোসেন নোয়াব, ২৪ নম্বর ওয়ার্ডে শফি উদ্দিন আহমেদ সেন্টু, ৩৯ নম্বর ওয়ার্ড উন্মুক্ত, ৫৪ নম্বর ওয়ার্ডে মো. মোজাম্মেল হোসেন এবং উত্তরের ২৬ নম্বর ওয়ার্ডে নবী সোলায়মান ও ৪৯ নম্বর ওয়ার্ডে খালিকুজ্জামান। এছাড়া দক্ষিণের ৫১ নম্বর ওয়ার্ডে নাজির আহমেদ মিয়াকে বাদ দিয়ে সেটিকে উন্মুক্ত করে দেয়া হয়েছে।
এছাড়াও দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তালিকা অনুযায়ী- ঢাকা দক্ষিণের সাত নম্বর ওয়ার্ডে মো. শামসুল হুদার পরিবর্তে এ জি এম মোস্তফা, ২৮ নম্বর ওয়ার্ডে উম্মে খাদিজা পারভেজের পরিবর্তে আনোয়ার পারভেজ, ৩৪ নম্বর ওয়ার্ডে মো. মামুনের পরিবর্তে হাজী আবেদ উদ্দীন, ৫৬ নম্বর ওয়ার্ডে হাজী আবদুল বাতেনের পরিবর্তে মো. নাঈমকে সমর্থন দেয়া হয়েছে।
৫১ নম্বর ওয়ার্ডে আগে সমর্থন দেয়া নাজির আহমেদ মিয়াকে বাদ দিয়ে সংশোধিত তালিকায় খালি রাখা হয়েছে। এছাড়া উত্তর সিটির সংরক্ষিত ২৯, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডে ফারহানা ইয়াসমিনের পরিবর্তে রীনা নাসির; দক্ষিণের ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে হোসনে আরা বেগমের পরিবর্তে মমতাজ বেগমকে সমর্থন দেয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটিতে ১ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে মো. কফিল উদ্দিন, নম্বর ওয়ার্ডে রবিউল আউয়ালের পরিবর্তে দেলোয়ার হোসেন, ১২ নম্বর ওয়ার্ডে বাবুল আক্তারের পরিবর্তে রুনু আক্তার, ১৫ নম্বর ওয়ার্ডে মো. লিয়াকত আলীর পরিবর্তে বাবুল শিকদার, ২৫ নম্বর ওয়ার্ডে সাইফুল আলম কাজলের পরিবর্তে মুন্সি ওয়াদুদ, ২৮ নম্বর ওয়ার্ডে আবদুস সাত্তারের পরিবর্তে আফতাব উদ্দিন জসীম ও ৩৫ নম্বর ওয়ার্ডে শেখ আমির হোসেন আমিরের পরিবর্তে শর্মিলা ইমামকে সমর্থন দেয়া হয়েছে।
সমর্থন তুলে নেয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকরা শুক্রবার দুপুরে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ করেন।
সিরাজুলের মনোনয়ন পরিবর্তন করে টুটুল নামের আরেক নেতাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এর প্রতিবাদে সিরাজুল ইসলামের সমর্থকরা মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ করেন।
এসময় তারা দাবি করেন, সিরাজুল ইসলাম ধানমণ্ডি বা কলাবাগান থানা এলাকার জনপ্রিয় নেতা। তাকে মনোনয়ন দেয়া না হলে ওই এলাকায় বিএনপির অস্তিত্ব থাকবে না। তারা টাকার বিনিময়ে সিরাজুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে বলেও স্লোগান দিতে থাকেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








