তারেক রহমান বিপজ্জনক ও ফেরারি: বাণিজ্যমন্ত্রী
ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিপজ্জনক ও ফেরারি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তারেক রহমানেকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “সে যে ফেরারি তা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয়েছে। তার ভিসার মেয়াদ নেই। সে লন্ডনে অবৈধভাবে বসবাস করছে। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। যার মাধ্যমে সারাবিশ্বের মানুষ জানতে পারবে সে একজন অপরাধী।”
তিনি বলেন, “খালেদা জিয়াকে জনগণের বিচারের মুখোমুখী হতে হবে। তিন মাসের হরতাল-অবরোধ শেষে বেগম জিয়া আদালতে গিয়েছেন, বাসায় গিয়েছেন। কিন্তু যারা সহিংসতার শিকার হয়েছেন, পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন তাদের কি হবে?”
খালেদা জিয়ার বিচার জনগণ ব্যালটের মাধ্যমেই দেবেন বলে উল্লেখ করে তিনি আরো বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রাজনীতি করারও কিছু নেই।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








